বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

তেরখাদায় জমজ শিশু হত্যায় মায়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদার আলোচিত জমজ শিশু হত্যার দায়ে মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। আসামি তেরখাদা উপজেলার কুশলা গ্রামের বাসিন্দা শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।

বুধবার খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো: মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন