ডুমুরিয়ায় পারিবারিক কলহ ও স্ত্রীর সাথে অভিমানের জেরে সঞ্জয় শীল (৫৬) নামে দুই সন্তানের এক জনক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার মাগুরখালী ইউনিয়নের আলাদিপুর গ্রামের মৃত বলাই শীলের ছেলে। দীর্ঘদিন ধরে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে
দাম্পত্য কলহে জড়িয়ে পড়তেন। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত।
স্বজনদের দাবি, ঘটনার দিন সকালে স্ত্রীর সাথে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

