খুলনার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো: আজমুল হোসেন হত্যা মামলার আরও এক আসামি শেখ আসিফ হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে এসআরবি’র সদস্যরা। মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসিফ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পাইকগাছা উপজেলার সনাতনকাটি গ্রামের শেখ মিরাজের ছেলে। এ মামলায় আসিফসহ ৪ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি সদস্যরা।
এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে খুলনা ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কাশিয়ানি থানার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে তাকে গ্রেপ্তার করে। সে আজমুল হত্যা মামলার অন্যতম আসামি। এসআরবি’র কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/সাগর/এনএম

