নগরীতে ঘরে ঝুলন্ত অবস্থায় বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সোনাডাঙ্গা থানা পুলিশ করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

মৃত মনি খান হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি পেশায় একজন বিউটিশিয়ান ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক দিন ধরে ঘরের দরজা বন্ধ রেখেছিলেন মনি খান। বুধবার পরিবারের সদস্যরা সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন