মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

About Us

খুলনা গেজেট (khulnagazette.com)

তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশে যে বিপ্লব সাধিত হয়েছে, তারই ধারাবাহিকতায় পাঠকের চাহিদা পূরণের অঙ্গিকার নিয়ে গত ১৩ জুলাই ২০২০ খ্রি. তারিখে মোঃ মাহমুদ আহসানের সম্পাদনায় যাত্রা শুরু করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল তথা বিভাগীয় নগরী খুলনা থেকে প্রথম পরিপূর্ণ অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’, যার ওয়েব এ্যাড্রেস https://khulnagazette.com

নিউজ পোর্টালটি সাফল্যের সাথে দীর্ঘ পাঁচ বছর পরিচালনার পর পাঠকের চাহিদার প্রেক্ষিতে দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে গত ২৭ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ। প্রিন্টে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশনার পাশাপাশি অনলাইন ভার্সানে ‘খুলনা গেজেট’ তার অগণিত পাঠকের জন্য বন্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে।

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সমাজের চিন্তা, তথ্য, মত ও আলোচনা-সমালোচনার অবাধ প্রবাহ। প্রয়োজন নীতিভিত্তিক, জবাবদিহিমূলক ও সর্বোচ্চ মানের পেশাদারি সাংবাদিকতা।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ‘খুলনা গেজেট’ একঝাঁক তরুণ ও অভিজ্ঞ সাংবাদিক নিয়ে দেশে ও দেশের বাইরে অসংখ্য বাংলাভাষী পাঠকের কাছে বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দিচ্ছে। নীতি, আদর্শ, সর্বোচ্চ পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে আমরা নিরপেক্ষভাবে প্রকাশ করি সংবাদ।

‘সবার আগে সঠিক খবর’ দেয়ার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দিন-রাত ২৪ ঘন্টা নিউজ আপডেট, ফিচার, ছবি, ভিডিও এবং বৈচিত্রময় সংবাদ ও বিশ্লেষণ থাকায় ‘খুলনা গেজেট’ ইতোমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। ফেসবুক পেজে দেড় লক্ষাধিক পাঠকের সাথে সংযুক্তি, কম্পিউটার-ল্যাপটপ ছাড়াও এ্যাপসের মাধ্যমে সহজে স্মার্টফোনে তরতাজা খবর পড়ার সুযোগ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার হওয়ায় ‘খুলনা গেজেট’ র প্রতি পাঠকের আগ্রহ দিনকে দিন বাড়ছে।

নীতির প্রশ্নে আমরা আপসহীন। সত্যনিষ্ঠ তথ্য উপস্থাপনই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আপনার সহযোগিতা ও সুচিন্তিত মতামত আমাদের অনুপ্রাণিত ও সমৃদ্ধ করবে সব সময়।

উদ্বোধনী ক্রোড়পত্র

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১২:০৪
  • ৪:৩৯
  • ৬:৫০
  • ৮:১৫
  • ৫:১৪

আর্কাইভ

জুন ২০২৬
রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
« মে    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০