ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জরিনা বেগম (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাগুরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জরিনা বেগম উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা এলাকার মৃত মাজেদ গোলদারের স্ত্রী।
জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোরে বাড়ির দক্ষিণ পাশে থাকা গোয়ালঘরের বারান্দায় পানি তোলার মোটরের সুইচ চালু করতে যান জরিনা বেগম। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের তীব্র আঘাতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করতে গেলে তিনি আর সাড়া দিচ্ছিলেন না। পরে তার মৃত্যু নিশ্চিত হয়।
থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

