সোমবার । ২৭শে এপ্রিল, ২০২৬ । ১৪ই বৈশাখ, ১৪৩৩

তেরখাদার নুরে আলম হত্যা মামলার গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

তেরখাদা উপজেলার চাঞ্চল্যকর নুরে আলম হত্যা মামলার দু’আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। দিঘলিয়া ও নড়াইলের কালিয়া উপজেলা এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৭ এপ্রিল) গণমাধমে র‌্যাব-৬ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তেরখাদা উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা ইদ্রিস মোল্লার দু’ছেলে সোহেল মোল্লা ও সাইফুল মোল্লা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে পূর্বশত্রুতার জের ধরে এবং বোরো ধান কাটাকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের (শহিদুল ও সাইফুল গ্রুপ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে সাইফুল গ্রুপের পাঁচ সদস্য আহত হন। তাদের সকলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নূরুল ইসলাম শেখ ওরফে নূরে আলম শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোস্তফা শেখ বাদী হয়ে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব দিঘলিয়া ও নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে উল্লিখিত দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দু’জনকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন