খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ১৪ মার্চ

গেজেট প্রতিবেদন

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আগামী শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হবে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টায় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান মুন্না এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।

এছাড়া খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল এবং কার্যপরিধি বৃদ্ধির লক্ষ্য অনলাইন এবং মাল্টিমিডিয়ায় খুলনা কর্মরত সংবাদকর্মীদের নতুন সদস্য করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত সদস্য ফরম বিতরণ করা হবে। ওইদিন রাতের মধ্যে সাধারণ সম্পাদকের নিকট থেকে সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন।

সভায় বক্তৃতা করেন, কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজীর, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু , প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য বিমল সাহা, এসএম মাহবুবুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন