নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যার প্রতিবাদে সোনাডাঙ্গা ব্লকেড

নিজস্ব প্রতিবেদক

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোনাডাঙ্গা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এই ব্লকেড কর্মসূচি শুরু হয়। এই অবরোধের ফলে সোনাডাঙ্গা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ ব্যানার হাতে অংশ নেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন