নগরীতে হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের ‘কপোতাক্ষ আবাসিক হোটেল’-এর দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার কথিত স্ত্রী ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন