বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি পদে জাবির আলী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে গাজী শহীদুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে খুলনা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম