ভৈরব নদ থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নওয়াপাড়া প্রতিনিধি

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর জুনায়েদ (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়ায় ভৈরব সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ দিয়াপাড়া খেয়াঘাট এলাকায় খেলার ছলে স্থানীয় অপর এক শিশুর সঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে জুনায়েদ। গোসলের একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌপুলিশ ও খুলনার একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশি শেষে বৃহস্পতিবার সকালে ভৈরব ব্রিজের কাছে একটি ড্রেজার মেশিনের পাখায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন