যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে গিয়ে জুনায়েদ (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ তার বড় ভাইয়ের সঙ্গে ভৈরব নদে গোসল করতে যায়। একপর্যায়ে সে নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেন।
নিখোঁজ জুনায়েদ অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এনএম

