যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ২যাত্রী জন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেনটি। এ সময় কৃষ্ণবাটি এলাকায় ট্রেনটির সাথে একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
রেলস্টেশনের জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এএজে

