যশোরের অভয়নগরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. খলিল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত খলিল উপজেলার ১ নম্বর প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে খলিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে খুমেক হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
এর আগে অভয়নগরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়। তারা হলেন— উপজেলার মডেল কলেজ রোডের সোহেল হোসেন (২৯) ও জোসনা বেগম (৪৫) এবং গোয়াখোলা গ্রামের আনোয়ারা (৭০)।
খুলনা গেজেট/এএজে

