বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

অভয়নগরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

নওয়াপাড়া প্রতিনিধি

যশোরের অভয়নগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি শনিবার (১৪ মার্চ) সকালে অভয়নগর উপজেলার ভাঙাগেট কাপাসহাটি গ্রামে ঘটেছে।

জানা গেছে, কিশোরীকে একা পেয়ে প্রতিবেশী আবির হোসেন তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত আবির পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। অভিযুক্ত জানিয়েছে, কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরীর বাবা তাকে মারধর করেছিলো। এর প্রতিশোধ নিতেই সে এই ঘটনা ঘটিয়েছে।

থানা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীকে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন