সাতক্ষীরায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সাতক্ষীরায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬। বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশ গ্রহণে কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় সাতক্ষীরা পৌরসভার প্রাণসায়ের ডাকবাংলাে চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের আমির মাওলানা শহিদুল ইসলাম মুকল, সেক্রেটারি মাও. আজিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলুসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া আজ দিনভর আলোচনা সভা, শহিদ পরিবারের ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য বিনা টিকিটে বিনোদনমূলক স্থানে প্রবেশের ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকিটে চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার এর ব্যবস্থা রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন