জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রয়েছে। বুধবার (৫ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি -রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে না। তবে এদিন ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার ভিত্তিতে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাসসহ কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে না। তবে ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার থেকে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন