কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ ইছামতীতে উদ্ধার

কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত নদী কালিন্দীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর জেলে মো. পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইছামতী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পিয়ার আলী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেননি পিয়ার আলী। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা গভীর রাত পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় দিনভর উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ জেলের খোঁজ মেলেনি।

অবশেষে শুক্রবার রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় এক জেলের জালে একটি মরদেহ আটকে পড়ে। খবর পেয়ে পিয়ার আলীর ছেলে আব্দুস সবুর সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও শনাক্ত করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন