সাতক্ষীরা ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের অন্যত্র সরানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১টার দিকে হাসপাতালের নিচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে উদ্ধার অভিযান চালায়। হাসপাতাল থেকে রোগীদের উদ্ধার করে সদর হাসপাতালে ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে রোগীদের উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠাচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অধিকাংশ সূত্রপাত ঘটে। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন