শ্যামনগরে পৃথক ঘটনায় গৃহবধূসহ মৃত্যু দুজনের

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি দুর্ঘটনায় বজ্রপাতে এক গৃহবধূ এবং পুকুরের পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার ধুমঘাট এলাকায় পৃথক সময়ে এই দুটি ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, আজ দুপুর ১টার দিকে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করছিলেন খাইরুন্নেছা (৪০) নামে এক গৃহবধূ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, আজ সকাল ১০টার দিকে ধুমঘাট শীলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়।

তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যান তিনি। দীর্ঘ সময় খোঁজখুঁজির পর পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী দুর্ঘটনার দুটি বিষয়েরই সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন