উপজেলা পরিষদের উপ-নির্বাচন

বাঘারপাড়ায় নৌকার মনোনয়ন পেলেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী সাথী

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ভিক্টোরিয়া পারভিন সাথী।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী। এর আগে বিভিন্ন পর্যায়ের ১১ নেতাকর্মী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজল ২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি মাত্র ১৭ মাস দায়িত্ব পালনের পর গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ নভেম্বর। প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর। প্রতিক বরাদ্দ ২৪ নভেম্বর।

খুলনা গেজেট/এ হোসন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন