যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ রনি মাহমুদ (৩৫) ও আলমগীর হোসেন (৩৮) নামে দু’জন মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

শনিবার (৪ জুলাই) রাত ১০ টার দিকে যশোর শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় প্রাইভেটকারে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ ও শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি আভিযানিক দল শনিবার রাত ১০ টার দিকে শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ মাদক কারবারী রনি মাহমুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের ব্যবহৃত প্রাইভেটকারের Toyota ব্রান্ডের X COROLLA মডেলের প্রাইভেট কারের মধ্যে গাড়ীর ড্যাস বোর্ড কেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মাদক উদ্ধারের ঘটনা উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

আটককৃত রনি মাহমুদ ও আলমগীর হোসেনকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন