যশোর শহরতলীর খয়েরতলা নুরপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহনাজ বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহনাজ বেগম ওই এলাকার মিজান খানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে অবস্থানকালে বৈদ্যুতিক তারের লিকেজ থেকে শাহনাজ বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমেদ শামস পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

