রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সেলিম হোসেন (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টায় যশোর-মাগুরা সড়কের হাশিমপুর বাজারের আহার পল্লী এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সেলিম হোসেন দীর্ঘদিন ধরে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এদিন সকালে বাড়ি থেকে তিনি মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথে হাশিমপুর বাজারের কাছে দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলে নিহত হন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন