অভয়নগরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

নওয়াপাড়া প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদি প্রবাসী জুয়েলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে সোহেলের শরীরে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, জ্বর, শরীর ব্যথা বা ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন