মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

শার্শায় ৩০ কেজি গাঁজাসহ যুবক আটক

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা থেকে ৩০ কেজি গাঁজাসহ মফিজুর রহমান নামে এক মাদক বিক্রেতাকে  আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার একঝালা এলাকা তাকে আটক করা হয়। মফিজুর উপজেলার শিকারপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ভারত থেকে এক ব্যক্তি মাদক নিয়ে শার্শা সীমান্ত এলাকা অতিক্রম করেছে। এ খবরের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এজাজ রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম শার্শা-কাশিপুর সড়কের একঝালা গ্রামে অভিযান চালান। এসময় পুলিশ মফিজুর রহমানকে আটক ও তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন