বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

কেএমপির অভিযানে মাদকসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ১ জনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি হলেন মোঃ খানজাহান আলী থানার শিরোমনি দক্ষিণপাড়া ফকির বাড়ীর মোঃ বাবুল আক্তারের ছেলে মোঃ আব্দুল খালেক(২৭)। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন