খুলনার আড়ংঘাটায় খালে পড়ে তরঙ্গীনি মন্ডল (৯৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর তিনটার দিকে আড়ংঘাটা থানার ঘরামিপাড়া মেইন রোড সংলগ্ন সরকারি খালে পড়ে তার মৃত্যু হয়।
নিহত বৃদ্ধা ওই থানার শলুয়া বাজার এলাকার বাসিন্দা গুরুপদ মন্ডলের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক বার্ধক্যজনিত বা মানসিক রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

