বিশিষ্ট শিক্ষাবিদ ও বাগেরহাট সরকারি পি সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান তাঁর খুলনার সোনাডাঙ্গাস্হ নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ জুমআ বাদ সোনাডাঙ্গা আবাসিকের বায়তুল মোকাররম জামে মসজিদে নামাজে জানাজা শেষে ফুলতলার আটরায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
খুলনা গেজেট/এনএম

