নগরীর সিএন্ডবি কলোনি এলাকায় পুকুরে ডুবে শাহেদ মাহমুদ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবণি ইউসিবিএল ব্যাংকে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহেদ সাঁতার জানত। দুপুরে বাবার কাছ থেকে গোসল করার কথা বলে সে বাসা থেকে বের হয়েছিল। এর কিছুক্ষণ পর পুকুরে তার লাশ ভেসে ওঠে। ঘটনার সময় তার বাবা ও বড় ভাই শাকের মাহমুদ (খুলনা পাবলিক কলেজের দশম শ্রেণির ছাত্র) বাসায় ছিলেন।
বৃহস্পতিবার বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে শাহেদের দাফন সম্পন্ন করা হবে।
খুলনা গেজেট/এএজে

