ধর্ষণ মামলায় যাবজ্জীবন

খুলনার আলোচিত বাবা মেয়ে হত্যা মামলায় ৫ আসামির ফাঁসির রায় হাইকোর্টে বহাল

নিজস্ব প্রতিবেদক

খুলনার বহুল আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা মামলায় ৫ আসামির নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে উচ্চ আদালত। একই সঙ্গে ধর্ষণ মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

দীর্ঘ আইনি লড়াই শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে. এম. রাসেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন