প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধায়নে খালিশপুর বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মিলনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন নগরীর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ হাসান উল্লাহ বুলবুল, ভিড্যাবের খুলনা বিভাগীয় সাংগঠিনক সম্পাদক মোবাশ্বির হোসেন শ্যামল, বিএনপি নেতা শামসুল হক, শাকিল আহমেদ, সোহাগ আসিফ মানিক, বিদ্যালয়রে ম্যানেজিং কমিটির সদস্য শামীমা আক্তার, আমেনা খাতুন, জসিম উদ্দীন, গিয়াস উদ্দীন রাজু, সালমা খাতুন, শাজাহান সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
খুলনা গেজেট/রুএ

