মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় বিদেশী মদ ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক ও ফুলতলা প্রতিনিধি

জেলার ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কের যুগ্নিপাশা দাখিল মাদ্রাসা ও এতিমখানার মেইন গেটের সামনে থেকে ৬০ বোতল ফেন্সিডিল, ১১ বোতল বিদেশী মদ, একটি ট্রাকসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১১ অক্টোবর) বিকেলের এঘটনায় ফুলতলা থানা মামলা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হল- যশোরের অভয়নগরের প্রেমবাগ স্কুল এলাকার মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে মোঃ রিপন বিশ্বাস (৩৪) ও একই এলাকার মৃত সাহেব আলী মোল্যার ছেলে মোঃ সাগর মোল্যা (২০)। তাদের কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল, ১১ বোতল বিদেশী মদ, একটি হলুদ ও নীল রংয়ের ট্রাক, একটি বড় কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, দু’টি সিমেন্টের বস্তার তৈরী বাজার করা ব্যাগ, ট্রাকের চাবি ও আনুসঙ্গিক কাগজপত্র জব্দ করা হয়। এঘটনায় জেলা ডিবি’র ওসি বাদী হয়ে ফুলতলা থানায় মামলা করেছেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন