মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ইয়াবা ও গাঁজাসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সুত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন নগরীর ৩৩নং স্যার ইকবাল রোড এলাকার প্রাণ কৃষ্ণ সাহার ছেলে বাবু সাহা (৩০), গোবরচাকা এলাকার মোঃ কুদ্দুসের ছেলে মোঃ রাজু (২৬), ডুমুরিয়া থানার কাগজিপাড়া এলাকার ইকবাল হোসেনের কানিজ ফাতেমা (২৩), সদর থানা এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেন রিয়াজ (৩০), নগরীর ৫নং মাছঘাট এলাকার মোঃ আব্দুর রহিম হাওলাদারের ছেলে মোঃ ইয়ামিন হাওলাদার (২১), সাতক্ষীরার গোবিন্দকাঠি এলাকার মোঃ জিয়াদ আলী সরদারের ছেলে মনিরুজ্জামান (২০) এবং নিউ মার্কেট বাজার এলাকার মোঃ আনিছুর রহমানের ছেলে মোঃ বেলায়েত হোসেন (২৪)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন