মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

কেএমপির অভিযানে মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপির সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন লবণচরা থানার জিন্নাহপাড়ার মোল্লাপাড়া জামে মসজিদ এর সামনের গলির  মোঃ খোকন শেখের ছেলে মোঃ সিরাজুল ইসলাম সাগর আকাশ(১৭), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মোঃ দবির শেখের ছেলে মোঃ সোহেল শেখ(২৫), খুলনার রুপসা থানার  বাগমারার বাসিন্দা মোঃ আফতার মোল্ল্যা মোঃ আফজাল মোল্ল্যা শিল্পি আফজাল(৫১)।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন