মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় আজ শুক্রবার (০৯ অক্টোবর) সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা হয়েছে।

কেএমপি’র সুত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হল- নগরীর সোনাডাঙ্গার ৩৬/১১ হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের আজিজের মোড় এলাকার মৃত খন্দকার আসলাম হোসেনের ছেলে খন্দকার আশিকুজ্জামান ইমন (২৫), নতুন বাজার লঞ্চঘাটের রেনুর গলির বাসিন্দা মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ সোহান (২১) এবং মাদারীপুরের হাজরাপুরের মৃত মোশাররফ খানের ছেলে মোঃ অপু খান (২৭)। সে নগরীর গোবরচাকা গাবতলার মোড়ের শুভেচ্ছা গলির ভাড়া বাড়িতে বসবাস করে। এসব মাদক বিক্রেতাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা হয়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন