মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

কেএমপির অভিযানে মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়,আটককৃতরা হলেন সোনাডাঙ্গা মডেল থানার নবী নগর গোবরচাকা এলাকার মৃত আব্বাস আলী খান এর ছেলে মোঃ মামুন হোসেন খান(৩৫) এবং খুলনার রেলওয়ে জায়গার ঘর শিল্প ব্যাংকের পিছনে বিশঘর এলাকার মোঃ সানু মোল্লার ছেলে হিরা মিয়া(৩২)।

 

খুলনা গেজেট/ কে এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন