খুলনা থেকে মাগুরার কথিত আল্লার দল’র দুই সদস্য গ্রেপ্তার

খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা স্কুল এলাকায় থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন কথিত “আল্লার দল”র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার দিবাগত রাতে গ্রেপ্তারের এঘটনায় আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ফুলতলা থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- মাগুরার শ্যামপুর গ্রামের মৃত ছকির উদ্দিন মোল্যার ছেলে কথিত আল্লার দল’র মাগুরা জেলার সদর থানার থানা নায়েক মোঃ সাইফুল ইসলাম (৩০) এবং একই এলাকার মোঃ ছুরত আলী মোল্যার ছেলে মাগুরা সদরের উপ থানা নায়েক মোঃ ইমরান হোসেন (২৮)।

র‌্যাব’র দাবি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত তারা এই সংগঠনের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আসছে।

প্রসঙ্গত্ব, ২০১৯ সালের ৩ মে থেকে আজ পর্যন্ত কথিত ‘আল্লার দল’র ১৮জন নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন