তোমার করুণায়
অঙ্কুরিত হয় সুপ্ত প্রাণ।
তোমারই করুণায়
সিঞ্চিত হয় বারিধারা,
তোমারই স্পর্শে
সজীব সতেজ প্রাণ
সঞ্চারিত হয়।
তোমারই করুণায়,
এক প্রাণ থেকে অন্য প্রাণে
খুঁজে পাই তার জীয়নকাঠি।
এভাবেই চক্রাকারে চলতে থাকে
জীবন চক্র তাই তো –
তোমারই করুণার মহিমা জপি
একান্ত হৃদে।
তোমার করুণায় –
সম্মুখবর্তীদের দলে।
খুলনা গেজেট/এনএম

