মন খারাপের দিনগুলো আসে
নীরব দুপুরের মত।
খালি বারান্দায় বাতাস খেলে,
শুধুই নিঃসঙ্গতা, নেই কোনো কথা।
আকাশটাও মনে হয় ধূসর,
সূর্যটা মেঘের আড়ালে লুকায়।
চেনা মুখগুলো অচেনা হয়,
হাসির ভেতরেও কষ্ট জমে থাকে ।
চায়ের কাপ ঠান্ডা হয়ে যায়।
ডায়েরির পাতায় জমে অভিমান
ভুলে যাওয়া গল্প, ভেঙ্গে যাওয়া স্বপ্ন,
সব যেন ফিরে আসে তখনই –
নিরালায় বসে ভাবি অনেক কিছু,
যেন সময় থেমে গেছে একা একাই
কোনো ফোন বাজে না, কেউ ডাকে না ।
এই নিঃসঙ্গতা নিজেকেই ভীষণ চেনায়
মন খারাপের মানে শুধু দুঃখ নয়
এ এক নীরব অভিমান,বলা না বলা ভয় –
ভিতরের এক নিজস্ব অনুভব
যা আমাকে কুরে কুরে খায়।
খুলনা গেজেট/এনএম

