রবিবার । ৭ই জুন, ২০২৬ । ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্ব পণ্ডিত

মোঃ রহমত আলী

বিশ্ব যখন অন্ধ হয়ে, অন্ধ খুঁজে ফেরে,
অন্ধ তখন বিশ্বের দিকে তাকিয়ে বলে,
দেখো না তোমরা, কোথায় আগুন লেগেছে!
আর কারা আগুন লাগিয়েছে,
তাঁরা কারা, যাঁরা আগুন লাগাচ্ছে।
তাহলে তোমাদের নজরে এগুলো কী?
বোধহয় শুধুই মজাদার লীলা!
আসলে লক্ষ কোটি আর্তনাদ দেখেও
তোমরা মিথ্যা সান্ত¡না জুড়ে ছুড়ে দাও!
হয়ত মজা করে ধ্বংসাত্মক তামাশা দেখতে।

বিশ্ব যখন আলোকিত রজনীর তালাশে ব্যস্ত,
তখনও কতক দেশের আমজনতা অভাবগ্রস্ত
মারাত্মক দুর্বিষহ জীবনযাত্রায় জর্জরিত।
তবু যতই চোখে আঙুল দাও, দেখেনা বিশ্ব গুরু,
অথচ তারাই আজ বিশ্ব মহারাজ, মহাপণ্ডিত!




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন