শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বাদলা হাওয়া

মুর্শিদা আক্তার রনি

একি বৃষ্টি বৃষ্টি
দিগন্ত জোড়া সৃষ্টি
মেঘ করেছে কান্না
এযে হীরা পান্না
মাতাল হাওয়ায় উড়ছে কালো কেশ
হাতে হাত রেখে শপথ নেওয়ার বেশ।
আষাঢ়ের বাদলা হাওয়া
ষোড়শীর একান্ত চাওয়া
পূবের ঝিরিঝিরি সমীরণ
কপোত কপোতির যুগল মিলন
উদাস হৃদয় বাজে বীণা তারের সুর
ছুটে চলে গাংচিল ডানা মেলে দূর হতে দূর
বাদলা দিনে খুঁজে ফেরা তোমার আবির মাখা মুখ
বুক জুড়ে মাতম করে স্বর্গ মর্তের সুখ
বৃষ্টি ভেজা ক্লান্ত বিকেল ছুঁয়ে হেঁটে চলা
যোজন যোজন পথ
ছুঁতে চায় কলমীলতার দুলানো বেণী
পুষ্পরাগের সাজানো রথ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন