বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

হালখাতার বৈশাখ

মোঃ জাবেদুল ইসলাম

বৈশাখ মাসের এক তারিখ,
শুরু হয় হালখাতা।
পুরাতন বছরের হিসাবগুলো,
মুছে দেয় নতুন পাতা।
বিক্রেতা ছাপায় দাওয়াত কার্ড
ছুটে ক্রেতার বাড়ি বাড়ি।
ছোট বড় যত ধনী গরিব,
ক্রেতাকে যায় না ছাড়ি।
বকেয়া হিসাব মিটিয়ে দিয়ে,
হালখাতা নতুন করি।
পোলাও গোস্তো মন্ডা মিঠাই,
হাসি মুখে কার্ড ধরি।
ক্রেতা বিক্রেতার সুসম্পর্ক,
বজায় রাখি মাস বছর।
বৈশাখ মাসের এক তারিখ,
শুরু হয় হালখাতার বৈশাখ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন