বৈশাখে কড়কড় ঝড়ঝড়
মড়মড় ডালপালা,
ইশানে চড়চড় কড়কড়
পড়পড় কানঝালা।
তীরফাটে কোলকোল খোলখোল
বোলবোল দাঁড় টানা।
নীলকাটে ঘোলঘোল গোলগোল
দোলদোল নাওখানা।
ধানক্ষেতে ঢোলঢোল টোলটোল
ফোড়ফোড় আড়ডোবে,
বানডাকে জোলজোল ঝোলঝোল
বোড়বোড় পাড়ছোবে।
ঘরভাঙে থানথান খানখান
ঘড়্ ঘড়্ বৈশাখে,
মাঠফাটে চটচট ফটফট
ঝপঝপ বৈতাকে।
কাল বৈশাখ

