বৈশাখী দিন শুরু হলো,
পুরোনো সব বিদায় নিলো।
হর্ষ-খুশির আগমনে
সকল প্রাণ আজ মুখোরিত।
সাজল সবাই, বাজল মাদল
রাজপথ আজ মত্ত-বিহ্বল।
একদিনই নয়, প্রতিদিনই
হালখাতা হোক নতুন দিনের।
দুঃখ-বিষাদ বন্দী করি,
নতুন স্বপ্নে জীবন গড়ি।
আগামীকে বরণ করি,
নতুন গানে হৃদয় ভরি।
অতীত দিনের অভিজ্ঞতায়,
শুনরে নিই সব এলোমেলো।
ভুলগুলোকে ফুল বানিয়ে,
নতুন আশায় সামনে চলো।
বর্ষবরণ অনুষ্ঠানে,
আনন্দের ঐ নতুন গানে,
শোভাযাত্রার সম্মেলনে,
মিলনমেলার আয়োজনে,
জাগুক সবাই এই স্লোগানে…
‘বৈশাখ আমার, বৈশাখ তোমার
বৈশাখী মন হোক না সবার।’
বৈশাখী মন

