সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বৈশাখী মেলা

শেখ সোহেল রেজা

খুকুমণি রাগ করেছে
মুখ করেছে ভার,
মেলা থেকে আনবে কিনে
মাটির গলার হার।
মেলায় যাবে খুকুমণি
সঙে যাবে টিয়া,
মাটির ঘোড়া চাইছে দেখো
ছোট্ট বোন দিয়া।
আনন্দেতে দিশেহারা
মনে বেজায় খুশি,
তালে তালে নাচছে আবার
বিড়াল ছানা পুষি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন