রোজার শেষে নীল আকাশে
উঠলো ঈদের চাঁদ,
খুশির জোয়ার মনে সবার
মেটাই সাধ আল্লাদ।
পথের ধারে অনাহারে
যাদের বসবাস,
তাদের ঘরে দেবো ভরে
ঈদের সুবাতাস।
নতুন সাজে বুকের মাঝে
দেবো তাদের ঠাই,
হিংসা ও রেষ ভুলে এ দেশ
সব হবো ভাই ভাই।
খুশির বানে তাদের পানে
বাড়াই ঈদের হাত,
দুনিয়াতে শান্তি তাতে
সফল আখেরাত।
খুলনা গেজেট/এএজে

