সর্বপ্রথম ঈমান আমার
আল্লাহ নবীর প্রতি,
নিদানকালে রোজ হাশরে
রাসুল করবেন গতি।
পুলসিরাত পার দেবো পারি
নবীর নাম সাথী,
কালমা পড়ে দ্বীনের পথে
চলবো দিবস রাতি।
এই দুনিয়া কবর ভেবে
আমল করি দ্বীনে,
শাফায়তের নাই যে সুযোগ
দয়াল নবী বিনে।
ঈমান আমার আল কোরআনে
বিধান মানি রবের,
খালেক মালেক জব্বার সাত্তার
মাবুদ তিনি সবের।
ইসলামেরই পাঁচটি স্তম্ভ
মেনে যে জন চলে,
খাঁটি মুমিন ধার্মিক সে হয়
ঈমানদারও বলে।
খুলনা গেজেট/এএজে

