ঈদের শেষে

আব্দুস সাত্তার সুমন

ঈদের শেষে আপন বেশে
সবাইকে রেখে,
দূর গগনে যেতে হবে
দুঃখ কষ্ট মেখে।

ভালোবাসার মানুষগুলো
চেনা জানা পথে,
ঈদের ছুটি শেষ হলো
যেতে হবে রথে।

রঙিন স্বপ্নের দিনগুলো
স্মৃতির কথা বলে!
নারীর বাঁধন ছাড়বে এমন
জীবন যুদ্ধের ছলে।

হাসি, কান্না, আনন্দ ক্ষণ
ক্ষণিকেরী ছায়া,
ঈদুল ফিতর, ঈদুল আযহা
জীবন চক্র মায়া।

আবার আসবে সেই দিনটি
একটি বছর পরে,
সুস্থ থেকো আপন জনে
ফিরব সবার তরে।

খুলনা গেজেট/এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন